জেসুসের জোড়া গোলে দুইয়ে ম্যানসিটি

জেসুসের জোড়া গোলে দুইয়ে ম্যানসিটি
LONDON, ENGLAND - APRIL 29: Gabriel Jesus of Manchester City celebrates after scoring his sides third goal during the Premier League match between West Ham United and Manchester City at London Stadium on April 29, 2018 in London, England. (Photo by Michael Regan/Getty Images)

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

বার্নলের জাল কাঁপালেন গ্যাব্রিয়েল জেসুস। তার জোড়া লক্ষ্যভেদে ৪-১ গোলে ম্যাচটি জিতে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি। এই জয় পেপ গার্দিওলার দলকে আবার দুইয়ে ফেরালো। নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে শনিবারের ড্রয়ে নিচে নেমে গিয়েছিল তারা। মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে অ্যানফিল্ডে নামার আগে লিভারপুল ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের, এক ম্যাচ বেশি খেলে ম্যানসিটির অর্জন ৩২ পয়েন্ট। ২৪ মিনিটে জেসুস খোলেন গোলমুখ। বিরতির পর পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৬৮ মিনিটে চমত্কার ডাইভে ৩-০ করেন রোদ্রি। নিচু ড্রিল শটে বদলি খেলোয়াড় রিয়াদ মাহরেজ ৮৭ মিনিটে করেন চতুর্থ গোল। দুই মিনিট পর বার্নলের বদলি খেলোয়াড় রবি ব্রাডি করেন সান্ত্বনার গোল। জয়ে ফেরার পর উচ্ছ্বসিত কণ্ঠে গার্দিওলা বলেছেন, ‘বার্নলেতে খেলা সহজ নয়। প্রথমার্ধে আমরা কঠিন প্রতিরোধের মুখে পড়েছিলাম। কিন্তু আমরা সতর্ক থেকে খেলেছি এবং এটা ছিল ভালো পারফরম্যান্স।’

সূত্র: গোল ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading