অনুমতি ছাড়া চলবে না বিদেশি সিরিয়াল

অনুমতি ছাড়া চলবে না বিদেশি সিরিয়াল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬

দেশীয় চ্যানেলগুলোতে একের পর এক বিদেশি ডাবিং টিভি সিরিয়াল প্রচার হচ্ছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নাটকের বিভিন্ন সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে আসছে। তবে কিছুতেই যেন এর সাড়া পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি টিভি নাটকের বিভিন্ন সংগঠনের সঙ্গে এক বৈঠকে বসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এরপর সিদ্ধান্ত হয় বিদেশি টিভি সিরিয়াল প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটি থেকে অনুমোদন নিতে হবে। এরই ধারাবাহিকতায় বেসরকারি টিভি চ্যানেলে ডাবিং করে বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর সে অনুমতি মিলবে প্রিভিউ কমিটি থেকে। গত ২৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা গেছে। ৯ সদস্যবিশিষ্ট গঠন করা হয় প্রিভিউ কমিটি। এ কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি এবং উপসচিবকে (টিভি ২) সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আরও রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা যাকের এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ থেকে একজন করে প্রতিনিধি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading