হূদপিণ্ড বন্ধের ৬ ঘণ্টা পর বেঁচে উঠলেন এই নারী!

হূদপিণ্ড বন্ধের ৬ ঘণ্টা পর বেঁচে উঠলেন এই নারী!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

ছয় ঘণ্টা ধরে হূদযন্ত্রের স্পন্দন বন্ধ ছিল- এমন এক মহিলাকে আবারও বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। ডাক্তাররা বিষয়টিকে খুবই বিরল এবং বিস্ময়কর এক ঘটনা বলে বর্ণনা করছেন। অড্রে স্কুম্যান নামের এই নারী থাকেন স্পেনের বার্সেলোনায়। তিনি স্পেনের পাইরেনিস পার্বত্য এলাকায় এলাকায় তার স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। সেখানে তারা তুষার ঝড়ের কবলে পড়েন। খবর বিবিসির। ব্রিটিশ গণমাধ্যমটির এক প্রতিবেদনে আরও বলা হয়, অড্রে স্কুম্যান এরপর মারাত্মক হাইপোথারমিয়ায় আক্রান্ত হন। তার হাঁটতে-চলতে অসুবিধা হচ্ছিল। তিনি অচেতন হয়ে পড়ে যান। তার হূদযন্ত্র একদম বন্ধ হয়ে যায়। কোনও হূদস্পন্দনই পাওয়া যাচ্ছিল না। অড্রে স্কুম্যানের স্বামী রোহানের ধারণা ছিল, তার স্ত্রী মারা গেছেন। ইমার্জেন্সি সার্ভিসের জন্য যখন তারা অপেক্ষা করছেন, তখন তিনি স্ত্রীর পালস পাচ্ছিলেন না। তার স্ত্রী শ্বাস নিচ্ছেন বলেও মনে হচ্ছিল না। হূদস্পন্দনও বন্ধ ছিল। দু’ঘণ্টা পর যখন উদ্ধার কর্মীরা এসে পৌঁছালেন, স্কুম্যানের শরীরের তাপমাত্রা তখন নেমে গেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। উদ্ধার কর্মীরা তাকে বার্সেলোনার এক হাসপাতালে নিয়ে যান। তিনি যে বেঁচে আছেন, তার কোনও লক্ষণই পাচ্ছিলেন না তারা। হাসপাতালের ডাক্তার এডুয়ার্ড আরগুডো বলছেন, পাহাড়ের যে প্রচন্ড ঠান্ডার কারণে অড্রে স্কুম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন সেটাই হয়তো আবার তার জীবন বাঁচিয়ে দিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালে আনার পর তাকে দেখে মনে হচ্ছিল তিনি মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading