এসএ গেমস পিস্তলে রুপা জিতেছে আঁখি

এসএ গেমস পিস্তলে রুপা জিতেছে আঁখি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রুপা এনে দিয়েছেন আরদিনা ফেরদৌস আঁখি। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর) ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সেরা হন ইন্ডিয়ার পারমানানথাম। মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রুপা পেয়েছিল বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রুপাটি জিতেছিলেন আঁখি। এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রুপা পেল বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading