১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ

১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

প্রায় ১০ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের টেস্ট দলে ডাক পেলেন ফাওয়াদ আলম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে। আসন্ন রাওয়ালপিন্ডি ও করাচি টেস্টের দলে ফাওয়াদকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে চার ইনিংস মিলিয়ে মাত্র ৪৪ রান করা ইফতিখার আহমেদকে। এছাড়া দলে দ্বিতীয় পরিবর্তন এসেছে বোলিংয়ে। ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন উসমান শেনওয়ারি প্রথমবারের মতো লাল বলের দলে ডাক পেয়েছেন। দলে জায়গা হারিয়েছেন অ্যাডিলেড টেস্টে অভিষেকে উইকেটশূন্য থাকা ১৯ বছর বয়সী মেসার মোহাম্মদ মুসা। আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে রাওয়ালপিন্ডিতে চলতি বছরের ১১ ডিসেম্বর। এরপর ১৯ ডিসেম্বর করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজ দিয়েই ২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading