মারুফের দখলে তানহা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬
কিছুদিন আগেই ‘ফেরারী’ শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী তানহা মৌমাছি। সপ্তাহ ঘুরানোর আগেই আবারও নতুন খবর দিলেন ‘কি দারুণ দেখতে’ সিনেমার এ অভিনেত্রী। চুক্তিবন্ধ হয়েছেন নতুন সিনেমায়। যার নাম ‘দখল’। এতে তানহার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মারুফ আকিব। ছবিটি নির্মাণ করবেন আমির সিরাজী। আগামী ১৮ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছবির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। মারুফ ভাই অনেক সিনিয়ার শিল্পী। তার সঙ্গে জুটি হয়ে প্রথমবার পর্দা ভাগাভাগি করব। আশা করছি সবাইকে ভালো একটি কাজ উপহার দিতে পারব। প্রত্যাশা, দর্শক আমাদের জুটি পছন্দ করবেন।’ চিত্রনায়ক মারুফ বলেন, ‘গ্রামের পটভূমি নিয়ে নির্মিত হবে ‘দখল’ সিনেমাটি।

