ডিসেম্বরেই পুরান ঢাকায় চালু চক্রাকার বাস মেয়র খোকন

ডিসেম্বরেই পুরান ঢাকায় চালু চক্রাকার বাস মেয়র খোকন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫২

চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসি মেয়র। সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। মেয়র সাঈদ খোকন বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতাদের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সব বাস মালিকদের নিয়ে আরেকটি সভার মধ্য দিয়ে অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ নির্ধারিত ২ বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading