মহাকাশে রোবটের জন্য হোটেল!

মহাকাশে রোবটের জন্য হোটেল!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫৪

নভোচারীদের পর এবার মহাকাশে রোবটের জন্য হোটেল নির্মাণ করছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এর সার্বিক তত্বাধানে থাকবে রোবট। এর জন্য বিভিন্ন রোবটিক টুলস তৈরি করেছে নাসা। নাসা বলছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে ওই হোটেলটি ২০২৭ সালে চালু হবে। নাসা জানায়, ওই হোটেলের প্রথম বাসিন্দা হবে ২ ‘আরইএলএল’ (রোবটিক এক্সাটার্নাল লিক লোকেটর)। এর সকল কার্যক্রম পরিচালিত হবে রোবটিক টুলসের মাধ্যমে। তাপমাত্রা নিয়ন্ত্রণ, থাকা-খাওয়াসহ অন্যান্য কার্যক্রমেও সহায়তা করবে রোবট। ওইসব রোবট মহাকাশ গবেষণার কাজেও ব্যবহূত হবে। এই প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা মার্ক ন্যুমান জানান, সেখানে নভোযাত্রীরা গেলে তাদের সহায়তা ও থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করবে এসব রোবট। অপরদিকে, আমেরিকার মহাকাশ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওরিয়ন স্প্যান ‘অরোরা স্টেশন’ নামে একটি মহাকাশ হোটেল তৈরি করবে। ১২ দিনের মহাকাশ সফরে সেখানে ২জন ক্রু সদস্যসহ ৬জন থাকতে পারবেন। ২০২২ সালে অতিথি হিসেবে সেখানে যাওয়া যাবে। ওরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক বাংগার বলেন, সবার জন্য মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেয়ার লক্ষ্য মহাকাশে হোটেল চালু করা হচ্ছে। ২ সপ্তাহের ভ্রমণের জন্যে তাতে খরচ হবে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। বার্গনার বলেন, মহাকাশ স্টেশনে যেতে নভোচারীদের ২৪ মাসের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হলেও তারা একে ৩মাসে নামিয়ে এনেছেন। ১২ দিনের এ রোমাঞ্চকর যাত্রা পৃথিবীর পৃষ্ঠ থেকে ২০০ মাইল ওপরে লো আর্থ অরবিটে (এলইপি) উড়বেন। সেখান থেকে পৃথিবীর চমত্কার দৃশ্য পর্যবেক্ষণ করা যাবে। ওই হোটেল পৃথিবীকে প্রতি ৩০ মিনিটে একবার প্রদক্ষিণ করবে। অর্থাত্ হোটেলের অতিথিরা প্রতি ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাবেন। উচ্চগতির ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেমে সেখান থেকে সরাসরি পৃথিবীতে লাইভ ভিডিও চ্যাট করা যাবে। সূত্র: এনটিভি ও সিএনএন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading