ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন জামশেদ

ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন জামশেদ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয় পাকিস্তানের সাবেক ওপেনার নাসির জামশেদের বিরুদ্ধে। শুরু থেকে অস্বীকার করলেও গত সোমবার (০৯ ডিসেম্বর) ব্রিটেনের ম্যানচেস্টার ক্রাউনের কোর্টে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে জামশেদেরে ওপর অভিযোগ তোলে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম অ্যাজেন্সি (এনসিএ)। গত বছর ব্রিটিশ এজেন্সি জানায়, ‘এনসিএ’র তদন্তে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টে তিনজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অপরাধ পাওয়া গেছে। জামশেদ ছাড়াও বাকি দুই অপরাধী হলেন ইউসেফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ। এই দুই ব্রিটেন নাগরিকের সঙ্গে মিলে পিএসএলে অন্যান্য ক্রিকেটারদেরকে স্পট ফিক্সিংয়ের জন্য ঘুষ দিতে চেয়েছিলেন জামশেদ। এএফপি’র এক প্রতিবেদন অনুয়ায়ী, শুনানির সময় এক প্রসেকিউটর বলেন, এক পুলিশ বেটিং সিন্ডিকেটের এক সদস্য হওয়ার ভান করে তদন্তে নামে। তদন্তে তিনি ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ২০১৭ সালে পিএসএলে জামশেদদের ফিক্সিংয়ের চেষ্টার ঘটনা খুঁজে পান। এই অপরাধে ২০১৯ সালের জানুয়ারিতে ব্রিটেন কোর্টের শুনানিতে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন জামশেদ। একই অপরাধে গত বছরের আগস্টে তাকে সমান সময় নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading