পিএসজির উপর চাপ বাড়াচ্ছেন এমবাপে

পিএসজির উপর চাপ বাড়াচ্ছেন এমবাপে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

পিএসজির সঙ্গে কাইলিয়ান এমবাপের চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। তার আগেই এমবাপের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি। লম্বা সময়ের জন্য একজন ফরোয়ার্ডের খোঁজ করতে থাকা রিয়াল মাদ্রিদ একপ্রকার মরিয়া হয়ে আছে তাকে দলে টানতে। লস ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো বলেই দিয়েছেন, প্রয়োজনে বস্তার পর বস্তা টাকা এমবাপের পেছনে ঢালতে রাজী তিনি। রিয়ালের এমন সিদ্ধান্তে বেশ নাখোশ পিএসজি। নেইমারকে পেছনে ঠেলে দলের সেরা খেলোয়াড় হয়ে ওঠা ফরোয়ার্ডকে যেকোনো মূল্যে আটকে রাখতে আগ্রহী তারা। তবে রিয়ালকে ছাপিয়ে ক্লাবের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছেন এমবাপে নিজেই। শেষ দুই ম্যাচে কোচের সঙ্গে বেশ উগ্র মেজাজ দেখিয়েছেন এমবাপে। নতেঁ ও মন্টেপিঁয়েরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে উঠিয়ে নেয়ায় কোচ থমাস টুখেলের সঙ্গে বাজে আচরণ করতে দেখা যায় তাকে। নিজের বার্তাটা যেন পরিষ্কার করতে পেরেছেন ফরাসি ফরোয়ার্ড- চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দৌঁড়ে রাখতে হবে দলকে এবং তাকে দিতে হবে দলের সেরা খেলোয়াড়ের মর্যাদা। রিয়ালে যাওয়ার ব্যাপারে এতটা উদগ্রীব হওয়ার কারণও সেটাই। ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের খবর, এমবাপেকে যেকোনো মূল্যে আটকাতে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে পিএসজি। এমবাপে রাজী হলে চুক্তি হবে ২০২৫ পর্যন্ত। এমন লোভনীয় প্রস্তাবও যে না শোনার ভান করে আছেন তরুণ তারকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading