জাতীয় নাট্যশালায় দ্রৌপদী পরম্পরা

জাতীয় নাট্যশালায় দ্রৌপদী পরম্পরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে আলোচিত নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। রচনার পাশাপাশি ব্যতিক্রমী গল্প-আখ্যানের নির্মিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন এ সময়ের অন্যতম সম্ভাবনাময় তরুণ নাট্য-প্রতিভা প্রবীর দত্ত। নাটক প্রসঙ্গে নাট্যকার-নির্দেশক প্রবীর দত্ত বলেন, ‘মহাভারতের ছায়া অবলম্বনে ‘দ্রৌপদী পরম্পরা’ নাটকের গল্প আবর্তিত। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি আমাদের প্রায় সকলেরই পরিচিত। কিন্তু মহাভারতে দ্রৌপদী যে কথাগুলো বার বার বলতে চেয়েও বলতে পারেনি বর্তমানে যদি দ্রৌপদী সেই না বলা কথাগুলো বলতে চায়? হ্যাঁ, অপ্রিয় হলেও এ নাটকের মাধ্যমে দ্রৌপদী সেই অপ্রিয় সত্য কথাগুলোই বলে। মহাভারতের সময়ে ঘটনায় তাকে যেভাবে নিগৃহীত হতে হয়েছে সেই চিত্র উন্মোচনের চেষ্টা করা হয়েছে এ নাটকে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইউশা আনতারা প্রপা, আকেফা আলম, রিজভীনা মৌসুমী, রফিকুল ইসলাম রফিক, তৌহিদুল ইসলাম বাদল, শাহরিয়ার ইসলাম, তুহিন চৌধুরী, শংকর চন্দ্র সরকার, লেনিন ফিরোজী, আরিফ রাব্বানী এবং প্রবীর দত্ত। রফিক উল্ল্যাহ’র মঞ্চ পরিকল্পনায় নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন ড. আইরিন পারভীন লোপা। শামীমুর রহমানের আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন শিশির রহমান এবং পোস্টার ডিজাইন করেছেন শিল্পী সৈয়দ ইকবাল। উল্লেখ্য, গতবছর ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে মঞ্চের পাদপ্রদীপের আলোয় আসে ‘দ্রৌপদী পরম্পরা’। প্রথম মঞ্চায়নেই দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয় নাটকটি। এটি থিয়েটার-এর ৪০তম নাট্য-প্রযোজনা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading