কন্যার বাবা হলেন কপিল শর্মা

কন্যার বাবা হলেন কপিল শর্মা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’র উপস্থাপক কপিল শর্মা বাবা হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কপিল শর্মা এক টুইটবার্তায় এই সুসংবাদ জানান। তিনি লেখেন, ‘একটি কন্যাশিশু লাভ করে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। সবার প্রতি ভালোবাসা রইলো।’ টুইটারে সুসংবাদটি জানানোর সঙ্গে সঙ্গেই তার বন্ধু-শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করতে থাকেন। কপিল শর্মা ও তার স্ত্রী গিন্নি চত্রথ গত বছরের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ অনুষ্ঠান দুই ধাপে সম্পন্ন হয়। প্রথমে হিন্দু ঐতিহ্য অনুযায়ী, তারপর আনন্দ-কারাজ উত্সব অনুষ্ঠিত হয় গিন্নির বাড়িতে। গর্ভকালীন গিন্নি একবার স্বামীর সঙ্গে কপিল শর্মা শো’তেও উপস্থিত হন। সাধারণত তিনি এই অনুষ্ঠানটির শুটিংয়ের সময় সঙ্গেই থাকেন। কিন্তু গত এক সপ্তাহ তার অনুপস্থিতি সবাইকেই চিন্তায় ফেলেছিল। তবে এই সুসংবাদটি এখন সকলের কাছেই আনন্দ বয়ে এনেছে। ঠিক এক মাস আগেই কপিল শর্মা ‘কমিক জিনিয়াস’ হিসেবে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি (আইটিএ) অ্যাওয়ার্ড জয় করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading