ইউটিউবে মায়া’র টাইটেল গান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনার সন্তান বা যুদ্ধশিশুর জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’। সারাদেশের পেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে মুক্তি পেল ছবিটির টাইটেল গান ‘মায়া’। গত সোমবার (০৯ ডিসেম্বর) জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটি। এর কথা লিখেছেন নির্মাতা মাসুদ পথিক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি নিয়ে কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘এ এক অসাধারণ গান। গানটির কথা ও সুর সবাইকে মুগ্ধ করবে, আমি নিশ্চিত। আমি খুবই গর্ব অনুভব করছি এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে।’ ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমা নির্মিত হয়েছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে। এই সিনেমায় অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), দেবাশিস কায়সার, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, নাজমা আক্তার, ড.শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও সাইফুল মজিদ প্রমুখ।

