ন ডরাই এর বিরুদ্ধে হাইকোর্টের রুল

ন ডরাই এর বিরুদ্ধে হাইকোর্টের রুল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬

সার্ফিং নিয়ে নির্মিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল, প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ, বাজার থেকে কমিক বই এবং ভিডিও প্রত্যাহারে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, আইন সচিব, চলচ্চিত্রটির প্রযোজক ও গল্পকার, পরিচালকসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী গাজী মো. গিয়াস উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী মো. গিয়াস উদ্দিন। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল, প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ, বাজার থেকে কমিক বই এবং ভিডিও প্রত্যাহার ও নিশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠায় সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালকসহ পাঁচজন বরাবর এ নোটিশ পাঠান। পরে গত ৮ ডিসেম্বর  তিনি হাইকোর্টে রিট করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading