চুল বাড়াতে মেথির ব্যবহার

চুল বাড়াতে মেথির ব্যবহার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

মেথিতে রয়েছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম ও ভিটামিন সহ আরও নানা উপাদান যা চুলের বৃদ্ধিতে অনন্য। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন মেথির হেয়ার প্যাক। চুলের বৃদ্ধি তো বাড়বেই, পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন মেথি: ৩ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল। আধা কাপ নারকেল তেলে ৪ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করুন এই তেল। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে নিন। ২ টেবিল চামচ মেথি বাটার সঙ্গের ১ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading