বরখাস্ত আনচেলোত্তি

বরখাস্ত আনচেলোত্তি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

গেঙ্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে নাপোলি। এর তিন ঘণ্টার কম সময়ের মধ্যেই নাপোলির কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে কার্লো আনচেলোত্তিকে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গেঙ্কের বিপক্ষে জয়ের আগে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না নাপোলির। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে জয়হীন ছিল ইতালিয়ান ক্লাবটি। লিগে তাদের অবস্থান সপ্তম স্থানে। ক্লাব প্রেসিডেন্ট আর খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্বও চলছে। গত মাসে ক্লাব প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস পুরো দলকে এক সপ্তাহের জন্য ট্রেনিং গ্রাউন্ডে থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে নির্দেশ অমান্য করে আনচেলোত্তি ও তার খেলোয়াড়রা বাড়ি ফিরে যান। সব মিলিয়ে আনচেলোত্তির জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছিল। তবে দলকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তোলার কয়েক ঘণ্টার পরই যে তাকে চাকরি হারাতে হবে, সেটা হয়তো তিনি কখনো ভাবেননি। ২০১৮ সালে নাপোলির দায়িত্ব নিয়েছিলেন আনচেলোত্তি। ইতালিয়ান এই কোচের নাপোলি অধ্যায় শেষ হলো শিরোপা ছাড়াই। তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা তিন কোচের একজন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading