দুরন্ততে মেঘনার-৭১
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
বিজয়ের মাস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে আজ (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় প্রচার হবে নাচের অনুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে একদল দুরন্ত শিশুর সঙ্গে বলেছেন বিজয়ের গল্প, মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প। সেসব কথা উঠে এসেছে ‘বিজয়ের গল্প’ অনুষ্ঠানে। অন্যদিকে প্রচার হবে টেলিছবি ‘মেঘনার-৭১’। এটি রচনা ও পরিচালনা করেছেন শামীম আখতার। এই টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ এবং মৌমিতা মেহজাবিন অর্পা। এতে দেখা যাবে, নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার মা-বাবা। সব বিষয়ে মেঘনার কৌতূহল। তাই মেঘনা মা-বাবার কাছে কোনো কিছু জানতে চাইলেই উত্তর পায়। দেশ-বিদেশের বিভিন্ন বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া। এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই মেঘনার বয়ানে দুরন্ত টেলিভিশনের টেলিছবি ‘মেঘনার-৭১’। ৭১-এর দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটল সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এখানে।

