মা হারালেন কুমার বিশ্বজিত
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে আর নেই। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। কুমার বিশ্বজিত্ জানান, মা তার বাসায় ছিলেন। গত নভেম্বর মাসে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। মাঝে খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। তাকে দুবার লাইফ সাপোর্টও দেওয়া হয়।

