বগুড়ায় আ.লীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮
বগুড়ার ধুনটে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, খোকশাবাড়ি গ্রামের শামীম হোসেন (৩৭), মরিচতলা গ্রামের রেজাউল করিম (৩০), আব্দুর রাজ্জাক (৪৬), নজরুল ইসলাম (৫০), হাসান আলী (৪২), মানিকপোটল গ্রামের মোখলেছার রহমান (৩৫), বড়বিলা গ্রামের আবু রাসেল (২৫) ও পারলক্ষ্মীপুর গ্রামের সুজন মিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামীম হোসেনের নেতৃত্বে কয়েকজন খোকাশাবাড়ি গ্রামে আসর বসিয়ে জুয়া খেলছিলেন। এ সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ সেখানে বিশেষ অভিযান চালিয়ে শামীম হোসেনসহ ৮ জনকে গ্রেপ্তার করে।

