স্ত্রীকে পেঁয়াজের দুল দিলেন অক্ষয়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮
বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রল হয়েছে। এই সংকট ইন্ডিয়াতেও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সেখানেও চলছে নানা রসিকতা। এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার পেঁয়াজের কানের দুল উপহার দিলেন স্ত্রী টুইঙ্কেল খান্নাকে। টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শো থেকে ফিরে আমাকে বলল, ‘কারিনা কাপুরকে এই দুল দেখিয়েছে। আমার মনে হয়, কারিনার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি।’ অনেক সময় খুব ছোট জিনিসও হূদয় ছুঁয়ে যায়।’ অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন তাদের পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’-এর প্রচারে। দীর্ঘ দিন পর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে। দিলজিত দোসাঞ্জ ও কিয়ারা আদভানি জুটিকেও এ সিনেমায় দেখা যাবে।

