দ. এশিয়ার শীর্ষ ক্ষমতাধর শেখ হাসিনা

দ. এশিয়ার শীর্ষ ক্ষমতাধর শেখ হাসিনা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ২৯তম ফোর্বস

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই আছেন ইন্ডিয়ার অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস ২০১৯ সালে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে এই তথ্য উল্লেখ করা হয়। ফোর্বস-এর ২০১৯ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মশ্যে প্রভাবশালী শীর্ষ ১০ নারীর তালিকায় আছেন- এক নম্বর স্থানে আছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল, দ্বিতীয় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি, চতুর্থ ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন এবং পঞ্চম যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা। এর পরে আছেন যথাক্রমে মেলিন্ডা গেটস, আবিগেইল জনসন, আনা পেট্রিসিয়া বোটিন, গিনি রোমেটি এবং মেরিলিন হিউসন। তালিকানুসারে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনও নারী নেই। এ অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তালিকাতে নির্মলা সিতারমনের অবস্থান ৩৪। ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়ে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের ৩শ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় লাভ করে। ১৯৮১ সাল থেকে টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর থেকেই শক্ত হাতে দলকে নিয়ন্ত্রণ করছেন শেখ হাসিনা। দেশের খাদ্য নিরাপত্তা, শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রতি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে ফোর্বসের প্রভাবশালী ১শ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ২৬তম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading