এক ছবিতে দুই রণবীর

এক ছবিতে দুই রণবীর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

দীপিকা পাড়ুকোনের জীবনে দুজন রণবীর। রণবীর কাপুর এবং রণবীর সিং। প্রথম জন তার সাবেক প্রেমিক, দ্বিতীয় জন স্বামী। দুই রণবীরের মধ্যে সম্পর্ক কেমন কেউ জানেন না। ঝাল-ঝাল, টক-টক নাকি মিষ্টি-মিষ্টি? এই কৌতূহল থেকেই দুই রণবীরের ভক্তদের খুব ইচ্ছা, যদি একসঙ্গে দুজনকে কোনো ছবিতে পাওয়া যেত, তাহলে বোঝা যেত আসলে তাদের সম্পর্কটা কেমন। বলিউড পরিচালক রাজকুমার সন্তোষী বোধহয় ভক্তদের সেই আবদার শুনেছেন। তাই এমনটাই নাকি হতে চলেছে। শোনা যাচ্ছে, রাজকুমার সন্তোষী এমন একটা পরিকল্পনা করেছেন, যেখানে এক ছবিতে থাকবেন জোড়া রণবীর। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন সন্তোষী। সেখানেই থাকবেন দুই রণবীর। ইতিমধ্যেই পরিচালক নাকি কথা বলেছেন দুই রণবীরের সঙ্গে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading