শিল্পকলায় শেক্সপিয়রের হ্যামলেট

শিল্পকলায় শেক্সপিয়রের হ্যামলেট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে বিশেষ নাটক ‘হ্যামলেট’। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটকটি অনুবাদ করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য অভিনেতা ও নির্দেশক আাাতাউর রহমান। এ নাটকে ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের জীবন যুদ্ধের দ্বন্দ্ব্ব ও সংকটময় রূপ চিত্রিত হয়েছে। যা কাহিনি বিন্যাস ও মর্মকথায় হয়ে উঠেছে সর্বজনীন। নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াস ছিল, শেকসপিয়রের ‘হ্যামলেট’ যেন হয়ে ওঠে বাঙালির ‘হ্যামলেট’ তথা বাংলাদেশের ‘হ্যামলেট’। সেই মানসেই তিনি কাহিনির কোনো পরিবর্তন না ঘটিয়ে গ্রথিত করেছেন মহান বাঙালি কবিদের কাব্যাংশ ও সঙ্গীত। পাশাপাশি এসেছে আমাদের নিজস্ব লোকজ পালাগানেরও নানা আঙ্গিক। নৃত্যেও সচেতনভাবে ব্যবহূত হয়েছে বাঙালির নৃত্য আঙ্গিক ও ভাবনা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন মাস্উদ সুমন, শফিকুল ইসলাম (শাফিক), শামীম সাগর, শরীফ সিরাজ, সংগীতা চৌধুরী, মেরিনা মিতু, আমিনুর রহমান মুকুল, শাহারিয়ার খান, যোজন মাহমুদ, সোহেল রানা, সাঈদ রহমান, কান্তা জামান, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তি রাণী মন্ডল, শামীম শেখ, ফোকরুজ্জামান চৌধুরী, সাঈদ রহমান, শরীফ সিরাজ, মেরিনা মিতু, আজগর রাব্বী, শ্রেয়শ্রী সরকার প্রমুখ। এই নাটকের কুশীলব ও কলা-কুশলীরা ঢাকার বিভিন্ন নাট্যদলের সদস্যবৃন্দ। কর্মশালার মাধ্যমে যোগ্যতানুযায়ী বাছাইকৃত হয়েছেন তারা। উইলিয়াম শেকসপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী ও ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বছরব্যাপী বর্ণাঢ্য কর্মযজ্ঞের অংশ হিসেবে শিল্পকলার প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি। ঠান্ডু রায়হানের আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ এবং পোষাক পরিকল্পনা করেছেন লুসি তৃপ্তি গমেজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading