অভিনয় ছেড়ে দিতে পারি শ্রদ্ধা

অভিনয় ছেড়ে দিতে পারি শ্রদ্ধা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

বলিউডের ‘কিউট’ অভিনেত্রীদের একজন শ্রদ্ধা কাপুর। অভিনয়ের ক্যারিয়ারে নিজের ঝুলিতে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। দক্ষিণী ছবির তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় এসেছেন তিনি, মুগ্ধ করেছেন তার ভক্তদের।  এখন নিজেকে আবারো নতুন করে উপস্থাপন করতে যাচ্ছেন এই নায়িকা। তার পরবর্তী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। যেখানে দেখা যায়, ঝলমলে ব্যাকগ্রাউন্ডে কালো রঙের শর্টসের সঙ্গে টপস পরেছেন শ্রদ্ধা। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। টুইটারে পোস্টারটি পোস্ট করে শ্রদ্ধা লিখেছেন, মেয়েটি হূদয় ভঙ্গকারী। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, এই সিনেমাটি করতে গিয়ে সাইনা নেহওয়ালের বায়োপিকটি করতে পারিনি। স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি করতে চেয়েছিলাম। কারণ নাচ আমি খুব পছন্দ করি। এমন হতে পারে নাচের জন্য আমি অভিনয়ও ছেড়ে দিতে পারি। তবে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ আমি খুব ভালো ড্যান্স করতে পারি না। তাই এই রিস্কটা হয়তো নেবো না! উল্লেখ্য, ভূষণ কুমার প্রযোজিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। এতে শ্রদ্ধার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এছাড়াও দেখা যাবে নোরা ফাতেহি, প্রভুদেবা, রাঘব জুয়াল, পুণিত পাঠক, ধর্মেশ ও শক্তি মোহনকে। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading