দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো গোল পেলেন টানা পঞ্চম ম্যাচে। জালের দেখা পেয়েছেন পাওলো দিবালাও। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে সাম্পদোরিয়ার বিপক্ষে জুভেন্টাস পেল প্রত্যাশিত জয়ের দেখা। প্রতিপক্ষের মাঠে বুধবার (১৮ ডিসেম্বর) সেরি আর ম্যাচে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির টানা আটবারের চ্যাম্পিয়নরা। উনবিংশ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন দিবালা। আলেক্স সান্দ্রোর পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসরে তার মোট গোল হলো পাঁচটি। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি শিরোপাধারীদের। ডি-বক্সে তারা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শটে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড জানলুকা কাপরারি। রোনালদোর দুর্দান্ত হেডে ৪৫তম মিনিটে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক থেকে সান্দ্রোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে অনেকখানি লাফিয়ে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এই নিয়ে আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১০টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১২টি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাপরারি বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এক জন বেশি নিয়ে বাকি চার মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি জুভেন্টাস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading