দক্ষিণ আফ্রিকায় ক্যালিস

দক্ষিণ আফ্রিকায় ক্যালিস
DURBAN, SOUTH AFRICA - DECEMBER 28: Jacques Kallis of South Africa walks off on 78 not out during day 3 of the 2nd Test match between South Africa and India at Sahara Stadium Kingsmead on December 28, 2013 in Durban, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে চলছে পালাবদল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে নতুন করে সাজাতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন নবনিযুক্ত পরিচালক গ্রায়েম স্মিথ। এবার তিনি জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন জ্যাক ক্যালিসকে। এর আগে মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন স্মিথ। দলটির নতুন বোলিং পরামর্শক শার্ল ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যুক্ত ছিলেন ল্যাঙ্গাভেল্ট। দেশের ডাকে সাড়া দিয়ে ল্যাঙ্গাভেল্ট বাংলাদেশের চাকরি ছেড়েছেন। সব মিলিয়ে নিজের পুরোনো সতীর্থদের ফিরিয়ে ‘রি-ইউনিয়ন’ করছেন স্মিথ।

মার্ক বাউচার ও জ্যাক ক্যালিস প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে কাজ করবেন। ল্যাঙ্গাভেল্টে এর আগে প্রোটিয়াদের বোলিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তাদের মিশন। বক্সিং ডে টেস্টে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading