পাকিস্তান সফর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ

পাকিস্তান সফর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে এই সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের মাটিতে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বিসিবি। এমনটি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘বিসিবির সাথে আমাদের সফর নিয়ে আলোচনা হয়েছে। তারা পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী। তবে দুটি টেস্ট খেলার বিষয়ে তারা কিছুটা অনিচ্ছুক। কিন্তু আমরা শক্তভাবে তাদের কাছে এর কারণ জানতে চেয়েছি। আমাদের নিরাপত্তার ব্যাপারটিতে আইসিসি অনুমোদন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে শ্রীলঙ্কা পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে। এখানে সবকিছুই নিরাপত্তা বলয়ে ঢাকা। ফলে আমরা বাংলাদেশের কাছে জানতে চাই কেন তারা আসতে চাচ্ছে না। আলোচনা প্রায় চূড়ান্ত এবং তারা সফরে আসবে না এমনটি ভাবা যায় না। তারা তিনটি টি-টোয়েন্টির ব্যাপারে কথা বলছে, তবে আমাদের পক্ষে এখন নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার কোনো অপশন নেই।’ এদিকে পাকিস্তান সফরে পিসিবির এমন বিবৃতির প্রসঙ্গে বিসিবির কাছে জানতে চাওয়া হলে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading