আজ থেকে শুরু সুন্দরবন অভিযান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬
সাতক্ষীরায় আজ (২০ ডিসেম্বর ) থেকে শুরু হচ্ছে দীপনংকর দীপনের নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং। একটানা শুটিং চলবে ১৬ দিন পর্যন্ত। অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ ও নুসরাত ফারিয়া। সিয়াম, রোশান ও রিয়াজ র্যাব কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। এজন্য তারা র্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষন নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করবেন একজন বাঘ গবেষক হিসেবে। তাদের সাথে আরও আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। ছবিটি শুরুর আগে এক বছরের অধিক সময় ধরে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম। ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। দীপনংকর দীপন পরিচালিত প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এছাড়া একই পরিচালকের আরেক ছবি ‘ঢাকা ২০৪০’ নির্মাধীন রয়েছে।

