আর্সেনাল ছেড়ে তুরস্কে ওজিল!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬
চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের নিয়ে মেসুত ওজিলের এক টুইট বার্তা নিয়ে রীতিমতো হুলস্থুল বেঁধে গেছে বিশ্ব ফুটবলে। এর জেরে চীনে নিষিদ্ধ হয়েছে আর্সেনালের খেলা সম্প্রচারও। বিভিন্ন ফুটবল গেম থেকে উঠিয়ে নেয়া হয়েছে ওজিলের নাম। এবার হয়তো আর্সেনাল ছেড়েই চলে যাচ্ছেন ওজিল। অস্থায়ী চুক্তিতে আর্সেনাল ছেড়ে তুরস্কে পাড়ি জমাতে পারেন এই জার্মান মিডফিল্ডার। আগামী জানুয়ারিতে ধারে তুর্কি ক্লাব ফেনেরবাখে যোগ দেয়ার দ্বারপ্রান্তে আছেন ওজিল। এমিরেটস স্টেডিয়ামে মোটেও সুখে নেই ওজিল। যার ফলে শেষ পর্যন্ত তিনি লন্ডন ছেড়ে চলেই যাচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের সংবাদমাধ্যম ফটোম্যাক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওজিলকে তুরস্কে আনার চুক্তি একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

