বক্সিং ডে টেস্টে নেই বাভুমা

বক্সিং ডে টেস্টে নেই বাভুমা
96536077

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় তেম্বা বাভুমাকে হারিয়ে বক্সিং ডে টেস্টের আগে ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ ডিসেম্বর হতে যাওয়া প্রথম টেস্টে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে চোটের কারণে দলে পাচ্ছে না প্রোটিয়ারা। স্ক্যানে জানা গেছে, কোমড়ের নিচের পেশীতে গ্রেড ওয়ান ধাঁচের চোট পেয়েছেন বাভুমা। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান তারপরও দলের সঙ্গেই থাকবেন। ৭ থেকে ১০ দিনের মধ্যে তার মাঠে ফেরা নিশ্চিতের লক্ষ্যে শুরু হবে পুনর্বাসন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান চিকিত্সক শুয়াইব মাঞ্জরা এ তথ্য জানান। সিএসএ বিবৃতিতে জানায়, ‘বাভুমার সম্ভাব্য বদলি খেলোয়াড়ের নাম জানানো হবে এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকা এ ও সিএসএ ফ্র্যাঞ্চাইজির মধ্যকার চার দিনের ম্যাচ শেষে।’ ৬ নতুন মুখ নিয়ে ১৭ জনের এই দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় বাভুমা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading