ফিফা র্যাংকিং পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফিফা র্যাংকিং পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

ফিফা বিশ্ব ফুটবল র্যাংকিংয়ে এক নম্বর পজিশনে থেকেই বছর শেষ করছে বেলজিয়াম। ফলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা দল হওয়ার গৌরব অর্জন করলো রবার্তো মার্টিনেজের দল। এছাড়া র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত আছে ব্রাজিল-আর্জেন্টিনাও। এদিকে গতবছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতবছর বাংলাদেশ ছিল ১৯২তম স্থানে। বছর শেষের র্যাংকিংয়ে বাংলাদেশ খুব একটা উপরে উঠতে পারেনি। এবার ১৮৭তম স্থানে থেকে বছর শেষ করলো জেমি ডে’র শিষ্যরা। সবশেষ প্রকাশিত এই র্যাংকিংয়ে বাত্সরিক হিসেবে সবচেয়ে বড় লাফ দিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের দেশটি অর্জন করেছে ১৩৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ জিতে র্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়েছিল দলটি। এটাই চলতি বছরের র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ। পরের দুই স্থানে আছে যথাক্রমে আলজেরিয়া (৩২) ও জাপান (২২)। এবারের বর্ষসেরা দল বেলজিয়াম ২০১৯ সালে সবমিলিয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয় পেয়েছে সবগুলোতেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading