‘সালাহর মধ্যে মেসির ছোঁয়া পাওয়া যায়’

‘সালাহর মধ্যে মেসির ছোঁয়া পাওয়া যায়’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

গত দুই মৌসুম স্বপ্নের মতো কাটিয়েছিলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে মিশরীয় ফরোয়ার্ড হয়ে ওঠেছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। তখনই তাকে ‘নতুন মেসি’ হিসেবে ডাকতে শুরু করেছিল ভক্তরা। চলতি মৌসুমেও অ্যানফিল্ডে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। অল রেডদের চ্যাম্পিয়নস লিগ ক্ষুধা মেটানোর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালাহ। কাতারে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। গত বুধবার (১৮ ডিসেম্বর) সেমিফাইনালে মন্টেরিকে ২-১ ব্যবধানে হারানো ম্যাচে নাবি কেইটাকে দিয়ে করিয়েছেন দলের প্রথম গোলটি। চলতি মৌসুমে এখন পযর্ন্ত অল রেডদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৭ গোল করিয়েছেন সালাহ। মিশরীয় কিংয়ের এমন অসামান্য পারফরম্যান্সে মুগ্ধ সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। কিংবদন্তি গানার কোচ এবার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন সালাহকে। বেইন স্পোর্টসকে ‘দ্য প্রফেসর’ বলেন, ‘আমি তার (সালাহ) বিবর্তন পছন্দ করি। কারণ মন্টেরির বিপক্ষে প্লে-মেকারের ভূমিকায় খেলেছে সে। বক্সের মধ্যে সে অনেক সুযোগ সৃষ্টি করেছে। আমি তেমন খেলোয়াড় পছন্দ করি, যে গোল করার পাশাপাশি গোলের সৃষ্টিও করে।’ বার্সেলোনা ফরোয়ার্ড মেসির সঙ্গে তুলনা দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘সালাহ একজন পূর্ণাঙ্গ ফুটবলার। তার মধ্যে মেসির ছোঁয়া পাওয়া যায়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading