রুনা লায়লার সুরে আদনান সামি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুর করা গানে প্রথম বারের মতো বাংলায় কণ্ঠ দিয়েছেন বিখ্যাত গায়ক আদনান সামি। রুনা লায়লাও গানটি গেয়েছেন আদনান সামির সঙ্গে। তাদের গাওয়া গানটির শিরোনাম ‘থাকো যখনই তুমি’। আদনান সামি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, প্রথমেই বলতে চাই, এটাই হতে যাচ্ছে আমার গাওয়া প্রথম বাংলা গান। আমি খুবই খুশি। আমার জন্য সবচেয়ে সম্মানজনক ব্যাপার হচ্ছে, গানটি আমি মহান ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে গেয়েছি। তার চাইতেও বড় ব্যাপার, গানটির কম্পোজিশন তারই করা। আদনান সামি ও রুনা লায়লার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হিসেবে আছেন শ্যামল মাওলা ও জুঁই। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত আটটায় একটি বেসরকারি ব্যাংক ও একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।

