শিল্পকলায় বিনোদিনী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গতকাল (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক ‘বিনোদিনী’। বিনোদিনী দাসীর আত্মজীবনীমূলক দুটি বই ‘আমার কথা’ এবং ‘আমার অভিনয় জীবন’ আলোকে ‘বিনোদিনী’-এর নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ। এতে একক অভিনয় করছেন মঞ্চকুসুম খ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফ। এতে একক অভিনয়ের পাশাপাশি সুর, সংগীত, পোশাক ও সহযোগী নির্দেশনায় রয়েছেন শিমূল ইউসুফ। আলোক ও সহ-নির্দেশনায় ইশরাত নিশাত। মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দীন কবির। কোরিওগ্রাফিতে মিনু হক, নামলিপি আফজাল হোসেন, প্রপস ডিজাইন ও নির্মাণে কিরিটি রঞ্জন বিশ্বাস। প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন কামাল বায়েজিদ।

