ফারুকী প্রসঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকী ‘যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি’

ফারুকী প্রসঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকী ‘যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির শুটিং। এতে অংশ নিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, মিশেল মেগান ও নুসরাত ইমরোজ তিশা। এরইমধ্যে একটি গণমাধ্যমে নির্মাতা ফারুকীর প্রশংসা করলেন নওয়াজুদ্দিন। তিনি বলেন, ‘ফারুকী অভিনেতাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করান। প্রথম প্রথম আমি একটু বেশি অভিনয় করতেই তিনি থামিয়ে দিয়েছিলেন। পরে বুঝতে পেরেছি, বাস্তবতার পুরো নির্যাসটুকু পেতে হলে সেটা জরুরি ছিল। সামান্য ইম্প্রোভাইস করে লোকেশনের সঙ্গে দৃশ্যকে কীভাবে একীভূত করতে হয়, সেটা ফারুকী জানেন। এ জন্যই প্রতিটি লোকেশনকে মনে হয়েছ, আমাদের অভিনয়ের জন্যই প্রাকৃতিকভাবে তৈরি করা সেট।’ ইতিমধ্যে ফারুকীর ভক্ত হয়ে গেছেন নওয়াজুদ্দিন। অনেক পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার। বলেই ফেললেন, ফারুকী তাদের মধ্যে অন্যতম সেরা পরিচালক। তিনি বলেন, ‘তাকে আমি যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। একজন পরিচালকের সবচেয়ে বড় গুণ হচ্ছে অভিনেতার কাছ থেকে সেরা অভিনয় বের করে নেওয়া। ফারুকী সেটা দারুণভাবে করেন।’ ছবিটি নির্মিত হচ্ছে ইংরেজি ভাষায়। ছবির অন্যতম প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘এই ছবি যদি সাফল্য পায়, তাহলে ভবিষ্যতে আবারও ছবি প্রযোজনা করব। এখানে সবাই অনেক পরিশ্রম করেছেন। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading