বড়দিনে আসছে মেরিআ্যন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
আগামী ২৫ ডিসেম্বর বড়দিন। এ উপলক্ষ্যে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মেরিআ্যন’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে মেরিআ্যন চরিত্রে অভিনয় করেছেন প্রভা। ম্যারিয়ান এলাকায় মারিয়া নামে পরিচিত। মারিয়াকে সবাই অহংকারি হিসেবে জানলেও খুবই গোছানো চুপচাপ স্বভাবের মেয়ে সে। কিন্তু রেগে গেলে কাউকে ছাড়ে না। তাকে পছন্দ করে এলাকার বখাটে বলে খ্যাত জেমস। এই ধারণা ওপর ভিত্তি করেই মারিয়াও তাকে দুচোখে দেখতে পারে না। বড়দিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে জেমস কার্ড ও উপহার সামগ্রী বানিয়ে বিতরণ করে। এই নিয়ে মারিয়ার সাথে ভুল বোঝাবুঝি ও বিরোধ। কিন্তু ধীরে ধীরে মারিয়া আবিস্কার করে অন্য এক জেমসকে। জেমসের চরিত্রে রূপদান করেছেন ইরফান সাজ্জাদ। এতে আরো অভিনয় করেছেন সাগর হুদা, শিখা মৌ ও আরো অনেকে। আগামী ২৫ ডিসেম্বর নাটকটি আরটিভিতে রাত ৮ টায় প্রচারিত হবে।

