গণধর্ষণে অভিযুক্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গণধর্ষণে অভিযুক্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

বাঁশখালীতে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে। গতকাল রাববার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। গ্রেফতার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও এজাহারে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading