সর্বকালের সেরা পাঁচে মুশফিক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
বাংলাদেশ সর্বশেষ ওডিয়াই খেলেছে এবছরের জুলাইতে শ্রীলংকার বিপক্ষে। সেখানে তৃতীয় বাংলাদেশী হিসিবে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করার পাশাপাশি উইকেট কিপার হিসেবে আন্তজার্তিক ক্রিকেটে ১০০০০ হাজার রান স্পর্শ করলেন মিঃ ডিপেন্ডেবল। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা উইকেটকিপারদের মধ্যে মুশফিকের অবস্থান এখন সেরা পাঁচে। পাশাপাশি ২২০টি ডিসমিসালও আছে তার। এই তালিকায় সবার ওপরে কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে উইকেটকিপারদের সর্বোচ্চ রান: ১) কুমার সাঙ্গাকারা ৩৬০ ম্যাচে ৪৩.৭৪ গড়ে ১৩৩৪১ রান,সর্বোচ্চ ১৬৯। ২) মহেন্দ্র সিং ধোনী ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান, সর্বোচ্চ অপরাজিত ১৮৩। ৩) অ্যাডাম গিলক্রিস্ট ২৮২ ম্যাচে ৩৫.৬৪ গড়ে ৯৪১০ রান, সর্বোচ্চ ১৭২। ৪) অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৬ ম্যাচে ৩৪.৫৮ গড়ে ৫৮৪৫ রান,সর্বোচ্চ ১৪৫। ৫) মুশফিকুর রহিম ২০২ ম্যাচে ৩৫.৪৬ গড়ে ৫৫৬৮ রান, সর্বোচ্চ ১৪৪। উইকেটকিপারদের রানের দিক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের তালিকায় মুশফিকের অবস্থান পাঁচে এখানেও সবার ওপরে সাঙ্গাকারা। উইকেটকিপারের ভূমিকায় আন্তজার্তিক ক্রিকেটে সর্বোচ্চ রান: ১) কুমার সাঙ্গাকারা ৪৬৪ ম্যাচে ৪১.৮৭ গড়ে ১৭৮৪০ রান,সর্বোচ্চ ২৩০। ২) মহেন্দ্র সিং ধোনী ৫৩৮ ম্যাচে ৪৪.৯৬ গড়ে ১৭২৬৬ রান, সর্বোচ্চ ২২৪। ৩) আডাম গিলক্রিস্ট ৩৯১ ম্যাচে ৩৮.৮০ গড়ে ১৫২৫২ রান, সর্বোচ্চ অপরাজিত ২০৪। ৪) মার্ক বাউচার ৪৬৬ ম্যাচে ২৯.০৬ গড়ে ১০৪৬৩ রান,সর্বোচ্চ অপরাজিত ১৪৭ রান। ৫) অ্যান্ডি ফ্লাওয়ার ২৪১ ম্যাচে ৪০.৮৩ গড়ে ১০২৪৯ রান। সর্বোচ্চ অপরাজিত ২৩২। ৬) মুশফিকুর রহিম রহিম ৩২৯ ম্যাচে ৩৩.৩৫ গড়ে ১০১৪০ রান। সর্বোচ্চ অপরাজিত ২১৯।

