জাতীয় নাট্যশালায় ‘আকাশে ফুইটেছে ফুল-লেটো কাহন’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
মঞ্চায়িত হতে যাচ্ছে নাগরিক নাট্যাঙ্গন প্রযোজিত নাটক ‘আকাশে ফুইটেছে ফুল-লেটো কাহন।’ আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে এটি মঞ্চায়িত হবে। নাটকটি লিখেছেন ড. রতন সিদ্দিকী। নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন হূদি হক। ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করেছেন। নাটকটিতে মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম। এর আবহ সংগীত পরিকল্পনায় রয়েছেন কামরুজ্জামান রনি। এটি নাগরিক নাট্যাঙ্গনের ২৬তম প্রযোজনা।’ নাটটিতে দেখা যাবে, একটি লেটো গানের দল আনন্দ-উচ্ছ্বাসে মাতিয়ে রাখে চুরুলিয়া-আসানসোল। এরইমধ্যে একদিন ঘোষিত হয় বঙ্গভঙ্গ। বিভক্ত হয় বাংলা। জন্ম হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগের। ইংরেজদের ষড়যন্ত্রে ও বিরোধে জড়িয়ে যায় বাঙালি হিন্দু-মুসলমান। বিষাক্ত হয়ে ওঠে কলকাতা, ঢাকা, বর্ধমান। অসাম্প্রদায়িক চেতনায় লালিত হাজার বছরের বাঙালি বিস্মিত। ১৯১১ সালে প্রাণান্তকর চেষ্টায় রোহিত হয় বঙ্গভঙ্গ। স্বস্তির বাতাস বয়ে যায়। কিন্তু ততোদিনে গায়কের অভাবে লেটোর দল বিলুপ্ত হতে বসেছে। এমনি ক্রান্তিকালে লেটোর দলে যুক্ত হয় চুরুলিয়ার হতদরিদ্র পরিবারের ছেলে দুখুমিয়া। তার গায়কি দক্ষতায় পুনরায় জেগে ওঠে লেটোর দল। মেতে ওঠে চুরুলিয়া-আসানসোলের প্রান্তিক মানুষ। নাটকটিতে আলোক পরিকল্পনা করেছেন ইসরাত নিশাত। পোশাক পরিকল্পনায় করেছেন আইরিন পারভিন লোপা। নৃত্যভঙ্গি পরিকল্পনায় করেছেন রায়হানুল আলম। নাটকটিতে আবহ সংগীত প্রক্ষেপণে রয়েছেন বর্ণ বাদল। আলোক প্রক্ষেপণে রয়েছেন পবন আহমেদ। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়াসহ অনেকে।

