গাল্লিবয় হাজির হিপহপ পুলিশ নিয়ে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
গত ১১ অক্টোবর প্রকাশ হয়েছিল গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের গান ‘হিপহপ পুলিশ’। দুই মাস পর গত (২০ ডিসেম্বর) এলো তাদের এ গানটির সিক্যুয়েল। নাম ‘হিপহপ পুলিশ টু’। আগেরটিতে ঘুষ-দুর্নীতি নিয়ে কথা বললেও এবার বলেছেন বেকার সমস্যা নিয়ে। বরাবরের মতোই গানটির কথা, সুর ও সংগীতে আছেন তবীব। তার সঙ্গে কণ্ঠে আছেন রানা। ভিডিওটিতে মডেল হিসেবে আছেন আজহার উদ্দিন রাসেল। এটি পরিচালনা করেছেন তবীব নিজে। এবারের গানের কথাগুলো এমন, কাঁটাতার ভাঁজ করে রাখ, এ জগত বিশ্ব আমার/ কোথাকার কোন জমিদার, এসে বলে সব নাকি তার/ মুখোশের হুক দুটি খোল, দেখি তোর লটকানো চুল/ হৈ হৈ তরুণ জীবন, ছিঁড়ে ফেল বোতাম জামার। নিজেদের গান নিয়ে তবীব বলেন, ‘গান সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এক্ষেত্রে আমি বলব, হিপহপ গান সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শুধু মেসেজ দিলেই হবে না, মানুষকে ভালো-মন্দের পার্থক্য বোঝাতে হবে। এভাবেই আমরা এগুতে চাই।’ ‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই।

