জ্যোতির আমন্ত্রণ

জ্যোতির আমন্ত্রণ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

আগামী ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের ২য় ছবি ‘মায়া- দ্য লস্ট মাদার’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় মায়া চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। গত শনিবার (২১ ডিসেম্বর) যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কিংবদন্তি শিল্পী শাহাবুদ্দীন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং প্রখ্যাত কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক। আমি এই চলচ্চিত্রে ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি।

‘আগামী শুক্রবার (২৭ডিসেম্বর) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘মায়া’। সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মায়ায়, মুক্তিযুদ্ধের মায়ায়, যুদ্ধশিশুর মায়ায় আপনার পরিবার, বন্ধু, আত্মীয় সকলে মিলে সিনেমাট দেখুন। হলে আসুন, প্রচার প্রচারণায় সঙ্গে থাকুন। দেখবেন ‘মায়া’ আপনারও সিনেমা, বাংলাদেশের সিনেমা। ধন্যবাদ ।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading