এটিএমের শারীরিক অবস্থার উন্নতি

এটিএমের শারীরিক অবস্থার উন্নতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

রাজধানীর পিজি হাসপাতালে চিকিত্সাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত শনিবার (২১ ডিসেম্বর)-এর চেয়ে তিনি গতকাল রবিবার (২২ ডিসেম্বর) ভালো আছেন। চিকিত্সকরা তার সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তার স্ত্রী রুনি জামান জানান, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্সকেরা এই উন্নতির ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালে আনার পর কথা আটকে গিয়েছিল। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে একটু একটু কথা বলতে পারছেন, সাড়া দিচ্ছেন। এটিএম শামসুজ্জামানের বাম চোখে অপারেশন করা হয়েছিল। সেখানে ভাইরাস আক্রমণ করেছে। মূলত এ কারণেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এটিএম পত্নি রুনি জামান। বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে শারীরিক অবস্থা দুর্বল। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পিজি’র নিউরোমেডিসিন বিভাগে ৫১১ নাম্বার কেবিনে তাকে ভর্তি করা হয়। গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরাণ ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিজি) স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিত্সা চলে। তার বড় একটি অপারেশনও হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading