ড্র দিয়ে বছর শেষ রিয়ালের

ড্র দিয়ে বছর শেষ রিয়ালের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে ড্রয়ের পর গত রবিবার (২২ ডিসেম্বর) পয়েন্ট হারিয়েছে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। বার্সেলোনা ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনেন জিদান। গ্যারেথ বেল ও ইসকোর পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পান দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা রিয়াল এগিয়ে যেতে পারত বিরতির আগেই। ২০তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে টনি ক্রুসের নেওয়া শট ফেরে ক্রসবারে লেগে। ৩৩তম মিনিটে করিম বেনজেমার শট গোল লাইন থেকে ফেরান আথলেতিক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া নাচোর হেড ফেরে ক্রসবারে লেগে। ৮৬তম মিনিটে দানি কারভাহালের ক্রসে বদলি ফরোয়ার্ড লুকা ইয়োভিচের হেড লাগে বাম দিকের পোস্টে। বাকিটা সময়ে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading