পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ ক্ষুদ্ধ মিসবাহ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে পুরো সিরিজ খেলায় রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি শুধুমাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক। টেস্ট ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহের কথা জানিয়ে বিসিবি এরইমধ্যে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে বাংলাদেশের এমন অনীহার কারণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক। মিসবাহ বলেন, ‘আমি তাদের প্রত্যাখ্যানের ব্যাপারটি বুঝছি না। এমন কোনো যুক্তিই দেখি না, যেখানে তারা শুধু টি-টোয়েন্টি খেলবে, টেস্ট খেলবে না

