মোদির নতুন ডায়ালগ – সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব জনগণের

মোদির নতুন ডায়ালগ – সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব জনগণের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪

৩৭০, সিএএ, রামমন্দিরেই সব সমাধান খুঁজে পেয়েছেন দেশবাসী

সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনগণের। ৩৭০, সিএএ, রামমন্দিরেই সব সমাধান খুঁজে পেয়েছেন দেশবাসী। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদি। নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। তারমধ্যেই গতকাল বুধবার বড়দিনে এ নিয়ে নতুন ডায়ালগ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সম্পত্তি ভাঙায় অভিযুক্তদের অন্তদর্শনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এই কাজটি ‘ভাল না খারাপ’ তা আত্মদর্শনের মাধ্যমে উপলব্ধি করা যায়। লক্ষ্মীেতে আটল বিহারী বাজপেয়ি মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, ‘আমি উত্তরপ্রদেশে হিংসার ঘটনায় যুক্ত মানুষদের জিজ্ঞাসা করতে চাই, তাদের বলব, বাড়িতে বসে ভাবুন কাজটি ঠিক হচ্ছে, নাকি ভুল। তাদের বাচ্চাদের জন্য বরাদ্দ করা বাস এবং সরকারি সম্পত্তি নষ্ট করে দিচ্ছেন।’ বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রী মোদি মনে রাখতে বলেন, প্রত্যেক ভারতবাসীই নিরাপদ পরিবেশে থাকতে চান। তার কথায়, ‘নিরাপদ পরিবেশ পাওয়া আমাদের অধিকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনে চলা আমাদের কর্তব্য। যা আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন।’ ‘ভালো কাজ’ করার জন্য উত্তরপ্রদেশ পুলিশের প্রশংসাও করেন মোদি।  ‘৩৭০, সিএএ, রামমন্দিরেই সব সমাধান’: মোদির ভাষ্য, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তথা কাশ্মীরবাসীর বিশেষ সুবিধা বাতিল, অযোধ্যায় বাবরি মসজিদের জমিতে রাম মন্দির এবং মুসলিমবিরোধী নাগরিকত্ব আইন- এসবের মধ্যেই নাকি সব সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন ইন্ডিয়ানরা। তার দাবি, এটাই ভারতবর্ষের সর্বরোগহর ‘ত্রিফলা’। হিন্দুত্ববাদী বিজেপি নেতা মোদি বলেন, এই তিনেই ‘১৩০ কোটি ভারতবাসী সব সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading