৩ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

৩ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৩:৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস সড়কে দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে মারা গেছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. সাইফুজ্জামান মিন্টু (৪৫)। তিনি চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। আর নিহত দুই মেয়ে হলো- আতরা জামান খান (১৩) ও তাসনিম জামান খান (১১)। গুরুতর আহত মিন্টুর স্ত্রী কণিকা আক্তার (৩৯) ও তাদের ১০ বছর বয়সী ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সাইফুজ্জামান মিন্টু তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিলেন। চট্টগ্রাম থেকে তাদের ঢাকার মিরপুরে যাওয়ার কথা ছিল। ওই প্রাইভেটকারটি ফৌজদারহাট বাইপাস সড়কে এলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লরি তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জসীম আরও জানান, ঘটনাস্থলে ঘাতক লরিসহ দুমড়ে-মুছড়ে যাওয়া প্রাইভেটকার রয়েছে। তবে লরিটির চালক ও সহযোগী পালিয়েছে। ঘটনাস্থল থেকে নিহত জামান ও তাসনিম জামানের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর সাইফুজ্জামান মিন্টু মারা যান বলেন জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম উদ্দিন।

অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহত কণিকা আক্তার ও তাদের ১০ বছর বয়সী ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading