২০১৯ সালের হলিউডের সেরা ছবি

২০১৯ সালের হলিউডের সেরা ছবি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০০

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আর মাত্র তিন পর পুরো বিশ্ব স্বাগত জানাবে নতুন বছরকে। ইতমধ্যে সবাই হিসেব-নিকেস করে নিয়েছে যে, এ বছরে কি পেলাম আর কি পেলাম না। চলচ্চিত্রপাড়াও এ ব্যতিক্রম নয়। ঢাকাই চলচ্চিত্রের বাজারে ধস নামলেও চাঙ্গা ছিল হলিউড-বলিউড-টলিউড। বিশেষ করে হলিউড। এবছর হলিউডের বেশ কয়েকটি ছবি ইতিহাস সৃষ্টি করেছে। যা কিনা বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিল। চলুন জেনে নেওয়া যাক এই বছরের সবচেয়ে সফল হলিউড সিনেমাগুলো সম্পর্কে…

অ্যাভেঞ্জার্স এন্ড গেম: মার্ভেল স্টুডিওসের এই সিনেমা পাল্টে দিয়েছে সিনেমার ইতিহাস। রচনা করেছে নতুন বেঞ্চমার্ক। এপ্রিলের ২৬ তারিখ মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২.৮০ বিলিয়ন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ২৩ হাজার ৭শ ৮০ কোটি টাকা। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা সহোদর অ্যান্থনি রুশো ও জো রুশো। এটি ছিল অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ সিনেমা।

দ্য লায়ন কিং: জন ফ্যাভরিও পরিচালিত এই সিনেমা নিয়েও উন্মাদনা ছিল তুঙ্গে। এ বছরের ১৯ জুলাই মুক্তি পাওয়া ‘দ্য লায়ন কিং’ বিশ্বব্যাপী আয় করেছে ১.৬০ বিলিয়ন ডলার। ডিজনি প্রযোজিত এই অ্যানিমেটেড সিনেমাটি পেয়েছে সমালোচকদের তুমুল প্রশংসাও। 

টয় স্টোরি ৪: বলা হচ্ছে গত ৫০ বছরের সবচেয়ে সুন্দর অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৪’। বিশ্বব্যাপী এটি এতোটাই প্রশংসিত ও সাফল্য পেয়েছে যে, আয়ের দিক দিয়ে অবস্থান করে নিয়েছে তিনে। ২১ জুন মুক্তি পাওয়া সিনেমাটির ওয়ার্ল্ডওয়াইড আয় ১.০৫ বিলিয়ন ডলার। এটি পরিচালনা করেছিলেন জন কুলি।

ক্যাপ্টেন মার্ভেল: বলার অপেক্ষা রাখে না, ২০১৯ বছরটি ছিল মার্ভেল স্টুডিওসের। সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে তারাই আছে এগিয়ে। নারীকেন্দ্রিক সিনেমা হলেও ‘ক্যাপ্টেন মার্ভেল’ পেয়েছে আকাশচুম্বী সাফল্য। আনা বোডেন ও রায়ান ফ্লেক পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল মার্চের ৮ তারিখে। আর বক্স অফিসে এর বিশ্বব্যাপী আয়ের পরিমাণ ১.১৩ বিলিয়ন ডলার।

স্পাইডার ম্যান-ফার ফ্রম হোম: পৃথিবী জুড়ে স্পাইডারম্যান ভক্তের অভাব নেই। তারই প্রমাণ মেলে এই সিনেমাটি মুক্তির পর। বক্স অফিসে তুলকালাম ঘটিয়ে দিয়েছে সিনেমাটি। মার্ভেল স্টুডিওস প্রযোজিত এই সিনেমার ওয়ার্ল্ডওয়াইড আয় ১.১৩ বিলিয়ন ডলার। জন ওয়াটস পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২ জুলাই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading