আরটিভি স্টার অ্যাওয়ার্ড, সেরা নির্মাতা আবু হায়াত মাহমুদ

আরটিভি স্টার অ্যাওয়ার্ড, সেরা নির্মাতা আবু হায়াত মাহমুদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০২

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আরটিভি স্টার অ্যাওয়ার্ড। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেন বসেছিল ছোটপর্দার তারার হাট। এদিন ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটক’ বিভাগের সেরা নির্মাতার পুরষ্কার পেয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি পুরষ্কারটি ‘জাহানারার একটি ভাই ছিলো’ নাটকের জন্য পান। পুরষ্কার প্রাপ্তির পর তিনি জানান, পুরষ্কারটি শুধু তার একার অর্জন নয়। এতে পুরো টিমের সমান অধিকার রয়েছে। ধন্যবাদ জানান সৃষ্টিকর্তাকেও। বাসায় যেয়ে পুরষ্কারটি তুলে দেন তার ছোট্ট সন্তানের হাতে। ‘জাহানারার একটি ভাই ছিল’ নামের নাটকটি লিখেছেন মাসুম শাহরীয়ার। আর এতে শহীদ রফিকের চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো।

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২’র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র-জনতার মিছিলে রফিক অংশ নিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসের সামনে পুলিশ মিছিলে গুলি চালালে রফিকের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেডিকেল ছাত্রাবাসের ১৭ নম্বর কক্ষের পূর্বদিকে তার লাশ পড়েছিল দীর্ঘ সময়। পরে কয়েকজন ধরাধরি করে তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। এরপর রাত তিনটায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর গোরস্তানে শহীদ রফিকের লাশ দাফন করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading