বলিউডের সেরা ৫ অভিনেতা

বলিউডের সেরা ৫ অভিনেতা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০৪

 দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আর মাত্র তিন পর পুরো বিশ্ব স্বাগত জানাবে নতুন বছরকে। ইতমধ্যে সবাই হিসেব-নিকেস করে নিয়েছে যে, এ বছরে কি পেলাম আর কি পেলাম না। চলচ্চিত্রপাড়াও এ ব্যতিক্রম নয়। ঢাকাই চলচ্চিত্রের বাজারে ধস নামলেও চাঙ্গা ছিল হলিউড-বলিউড-টলিউড। এবছর বলিউডে পুরুষকেন্দ্রিক ছবি বেশি মুক্তি পেয়েছে। যার মাধ্যমে সফলতা পেয়েছে বেশ কয়েকজন অভিতো। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাহায্যে সেরা ৫ অভিনেতার বিস্তারিত উত্তরদক্ষিণ পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল:

আয়ুষ্মান খুরানা: এবছর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার। মুক্তি পেয়েছে ‘আর্টিকল ১৫’, ‘ড্রিমগার্ল’ ও ‘বালা’। পারফরম্যান্স ছাড়াও আয়ুষ্মান ভাল ব্যবসা এনে দিয়েছেন ছবিকে। আয়ুষ্মান-অভিনীত ছবিগুলিকে বেশ বিরল বলা যায়-বাণিজ্যিক সাফল্যও রয়েছে আবার সমালোচকদের প্রশংসাও রয়েছে।

ভিকি কৌশল: বছরের শুরুর দিকে মুক্ত পায় ভিকি কৌশল অভিনীত ছবি  ‘উরি’। এই ছবিতে অনবদ্য অভিনয় করে ভিকি ঘরে তুলেছেন ইন্ডিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অত্যন্ত ওয়েল-প্যাকেজড ছবি ‘উরি’-সিনেম্যাটোগ্রাফি, আবহ সবকিছুই ভাল। তার সঙ্গে পাল্লা দিয়েছে অভিনয়। সমসাময়িক বলিউডের সেরা অভিনয় নিয়ে লিখতে বসলে ভিকি কৌশলকে বাদ দেওয়া অসম্ভব। ‘উরি’ ছবিতে সেনাবাহিনীর এক পদস্থ অফিসারের চরিত্রে ভিকি অনবদ্য।

রণবীর সিং: ২০১৮-র ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’-র পরে রণবীর পর্দায় নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন ‘গালি বয়’-এর মুরাদ আহমেদ চরিত্রের জন্য। এই চরিত্রটি খুব একটা সহজ ছিল না। অনেক লেয়ারস রয়েছে এই চরিত্রে। তার দুমাস আগেই দর্শক তাকে দেখেছেন খাকি উর্দি পরা সিম্বার ভূমিকায়। দুটি ছবির মধ্যে ব্যবধান কম কিন্তু রণবীর সেই কারণেই অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা যে তিনি চরিত্র অনুযায়ী নিজেকে আমূল বদলে ফেলতে পারেন খুব কম সময়ের ব্যবধানে।

অমিতাভ বচ্চন: শুধু একটি বছরের বিষয় নয়, অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এটা কয়েক দশক জুড়ে বিস্তৃত। এখনও পর্দায় তিনি যে কোনও মুহূর্তকে জাদুময় করে দিতে পারেন। কিন্তু বিগ বি-র সবচেয়ে বড় দিক হল তিনি শুধু বড় তারকা নন, তিনি তার থেকেও বড় একজন শিল্পী। তাই চিত্রনাট্যের প্রয়োজনে বা সিনেমার প্রয়োজনে নিজেকে অনায়াসে গুটিয়ে নিতে পারেন। কখনোই সিনেমাকে ছাপিয়ে যেতে চান না। ঠিক তেমনটাই দেখা গিয়েছে সুজয় ঘোষের ‘বদলা’-তে। ওই ছবিতে তিনি তাপসী পন্নুকে যেভাবে স্পেস দেন তার জন্যই তিনি বড় তারকার চেয়েও বড়। তাকে ছাড়া ২০১৯-এর সেরা তালিকা অসম্পূর্ণ।

মনোজ বাজপেয়ী: তিনি হলেন সেই ঘরানার অভিনেতা যারা পর্দায় খুব বেশি নড়াচড়া না করেও চরিত্রটাকে বার করে আনেন। অভিষেক চৌবে-র ছবি ‘সোনচিড়িয়া’-তে ডাকু মান সিংয়ের চরিত্রে মনোজ ঠিক সেই কাজটিই করেছেন। কখনও কোনও ডাকাত সম্পর্কে আমরা ‘অভিজাত’ বা ‘মানবিক’ এই সব শব্দগুলো কি ব্যবহার করি? এই ছবির ক্ষেত্রে সেটা করতে বাধ্য হবেন দর্শক এবং সেখানেই বোঝা যায় অভিনেতা কত বড় মাপের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading