ঢাকার দুই সিটিতে জাপার প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার প্রার্থী কামরুল ও মিলন

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪৬

আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি ঢাকার দুই সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টিও (জাপা)। রোববার (২৯ ডিসেম্বর) জাপার পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সাবেক সামরিক কর্মকর্তা কামরুল মনোনয়ন সংগ্রহের একদিন আগে জাপায় যোগ দেন। আর মিলন জাপার সাবেক কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নতুন কমিটিতে এখনও তার পদ নির্ধারিত হয়নি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading